শ্রীলংকার প্রেসিডেন্ট হওয়ার পথে দিসানায়েক

ডেস্ক, রাজনীতি ডটকম
শ্রীলংকার প্রেসিডেন্ট হওয়ার পথে দিসানায়েক। ছবি : সংগৃহীত

শ্রীলংকার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। সাতটি আসনে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন অনুড়া। রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার শ্রীলংকার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনের পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলংকায়। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। এদিকে ভোট শেষ হওয়া পর শনিবার রাতে শ্রীলংকার কারফিউ ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, জননিরাপত্তার স্বার্থে ৮ ঘণ্টার কারফিউ জারি করেছে তারা। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী অনুড়া শ্রীলংকার প্রধান বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের চেয়ে এগিয়ে আছেন।

সাতটি আসনের ভোটের ফলে দেখা যায়, ৫৬ শতাংশ ভোট পেয়েছেন অনুড়া। আর তার প্রতিদ্বন্দ্বীরা পেয়েছে ১৯ শতাংশ করে ভোট। বিশ্লেষকরা ভোটের ফল দেখে ধারণা করছেন, ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় পাবেন অনুড়া।

প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

৫ ঘণ্টা আগে

সমঝোতা ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

দীর্ঘ আলোচনার নানা ত্রুটি তুলে ধরে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

৫ ঘণ্টা আগে

ইরানকে অস্ত্র দিলে রক্ষা পাবে না চীন, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সিএনএন-এর প্রতিবেদনে চীনের পক্ষ থেকে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতির খবর প্রকাশের পর ফ্লোরিডা যাত্রাকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই সতর্কবার্তা দেন।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের শর্তে ইরানের অসম্মতি, হয়নি সমঝোতা

এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

৮ ঘণ্টা আগে