ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলের ৪ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। নিহতরা হলো- ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন তোফ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। নিহতদের বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে।
এর মধ্যে মিমন তোফ ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। এছাড়া নাইম হলেন ইসরাইলের প্রথম নারী সৈনিক, যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত হলেন।
এসব সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের হিসাব মতে, নিহত সেনার সংখ্যা ৩৪৮-এ দাঁড়ালো।
মঙ্গলবারের সংঘর্ষে যে কোম্পানির চার সেনা নিহত হয়েছেন, ওই কোম্পানিরই এক অফিসার ও দুই সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন।
এদিকে রাফায় আরপিজি ফায়ারে গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের এক অফিসার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার তথ্যও ইসরাইলি বাহিনী নিশ্চিত করেছে। সূত্র: টাইমস অব ইসরাইল

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
৫ ঘণ্টা আগে
দীর্ঘ আলোচনার নানা ত্রুটি তুলে ধরে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।
৫ ঘণ্টা আগে
সিএনএন-এর প্রতিবেদনে চীনের পক্ষ থেকে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতির খবর প্রকাশের পর ফ্লোরিডা যাত্রাকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই সতর্কবার্তা দেন।
৮ ঘণ্টা আগে
এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’
৮ ঘণ্টা আগে