২৪ ঘণ্টায় গাজায় নিহত ৯

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৯ জন নিহত হয়েছেন। একই সময় লেবাননে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ওয়াফার তথ্য অনুসারে, শুক্রবার রাতে গাজার খান ইউনিস শহর এবং আল নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেটে ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন শিশু ও একজন নারী রয়েছেন।

এদিকে একই দিন সীমান্তবর্তী প্রতিবেশী দেশ লেবাননেও সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় নিহত ৮ জনের মধ্যে ৬ জন হিজবুল্লাহর যোদ্ধা, বাকি দু’জন বেসামরিক। এদের মধ্যে একজন শিশু।

পরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের নাজেম এবং আইতা গ্রামে বিমান অভিযান পরিচালনা করেছে আইডিএফ। এই অভিযানে ওই দু’টি গ্রামে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১৪ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১৫ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১৫ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৬ ঘণ্টা আগে