মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংক্ষিপ্ত সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি আড়াই থেকে তিন ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরত্বপূর্ণ সব উপাদান থাকবে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে ইসলামাবাদ সফরে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শুক্রবার ইসলামাবাদে আনোয়ার ইব্রাহিমের তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, শুক্রবার দুপুরের পর বিশাল এক বহর নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যেখানে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হবে। এ ছাড়া আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আনোয়ার ইব্রাহিম ৪ অক্টোবর ঢাকা সফর করবেন। তিনি সংক্ষিপ্ত সফরে আসবেন। বিমানবন্দরে স্বাগত জানানো থেকে দ্বিপক্ষীয় বৈঠক, ওয়ান টু ওয়ান মিটিং এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ; সব কিছু এটাতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ড. ইউনূসকে দ্রুত অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বন্ধু ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত তিনজন নিহত

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন লেবাননের সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন।

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ই এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

১৭ ঘণ্টা আগে