১১ দিনের হামলায় নিহত প্রায় ৫০০: ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে ১১ দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় প্রায় পাঁচ শ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, হতাহতের সংখ্যা আরও বেশি। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ নিহতের সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ বলে মনে করে।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। পরে ইরানও পালটা হামলা চালাতে শুরু করে। এসব হামলায় দুই দেশেরই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে বহু মানুষ। তবে ইসরায়েল সরকারিভাবে হতাহতের হালনাগাদ তথ্য খুব একটা প্রকাশ করছে না।

সোমবারও দুই দেশই পরস্পরের বিপক্ষে হামলা অব্যাহত রেখেছে। সবশেষ তথ্য বলছে, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ছাড়া ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি তাদের একটি স্থাপনার কাছে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের কথা জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

এদিকে ইসরায়েলও ইরানের ওপর তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেখানে ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে হামলার কথা জানিয়েছেন। বলেছেন, তেহরানে যেসব লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো ওই শাসনামলের প্রতীক।

সপ্তাহ শেষে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা ও ইরানিয়ান শাসনামলের পরিবর্তনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানের সামরিক নেতারা চূড়ান্ত প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের দক্ষিণাঞ্চলে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। ইরানের নিরাপত্তা বাহিনীও এখন বিমানটির ক্রু'কে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে বলেন দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

১২ ঘণ্টা আগে

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।

১৪ ঘণ্টা আগে

১৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করল পেন্টাগন

১৪ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে পাকিস্তান সক্রিয় হলেও কোণঠাসা কি ভারত?

আবার এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

১৪ ঘণ্টা আগে