ডেস্ক, রাজনীতি ডটকম

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনি মুসলিম আজ সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনিরা সুশৃঙ্খলভাবে নামাজে সমবেত হন। এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বহু শিশুও এই ধর্মীয় সমাবেশে অংশ নেয়।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য কেবল একটি ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক।
ঈদুল আজহার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ আচার।
এদিকে, গাজায় চলমান যুদ্ধের মধ্যে উপত্যকাটির বাসিন্দারা টানা দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা পালন করছেন চরম মানবিক সংকট, অনিশ্চয়তা ও গভীর বেদনার মধ্য দিয়ে।
ইসরায়েলের অব্যাহত ধ্বংসযজ্ঞের মধ্যেই তারা এই ঈদ উদযাপন করছেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে কিছু যুবক ও শিশুকে ঈদুল আজহার নামাজ আদায় করতে দেখা গেছে।
এছাড়াও গাজায় ইসরায়েলি হামলায় আহত কিছু ফিলিস্তিনি কাতারের রাজধানী দোহায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
ফিলিস্তিনি চিত্র সাংবাদিক বিলাল খালেদের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দোহার আল-থুমামা কমপ্লেক্সে কয়েক ডজন শিশুকে ঈদের নামাজ পড়তে দেখা যায়।
এদিকে, ঈদুল আজহার দিনেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে।
আজ সকালে খান ইউনিসের পাশাপাশি মধ্য গাজার নুসাইরাতের শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া, গাজা শহরের পূর্বে অবস্থিত তুফাহ পাড়ায়ও হামলা চালানো হয়েছে, যাতে অনেকে হতাহত হয়েছেন।

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।
১ দিন আগে
বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। উলটো দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাদের পক্ষ থ
১ দিন আগে
আলজাজিরা খবরে বলা হয়, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।
১ দিন আগে
শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প নতুন এ আলটিমেটাম দেন ইরানকে। দুই দিন সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত না নিলে তাদের ওপর ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ বা ‘জাহান্নাম’ নেমে আসবে।
১ দিন আগে