ইউরোপে এক বছরে ‘৪৭ হাজার’ মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
তপ্ত ইউরোপে এক বছরে ‘৪৭ হাজার’ মৃত্যু | ছবি • রয়টার্স

ইউরোপে গত বছর অতিরিক্ত তাপমাত্রার কারণে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) এর প্রতিবেদনটিতে বলা হয়েছে, গড়ের চেয়ে বেশি তাপমাত্রার কারণে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বের নথিবদ্ধ ইতিহাসে ২০২৩ সাল ছিল সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে।

এর মধ্যে ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে; আর তীব্র তাপের কারণে মহাদেশটির বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকিও ক্রমাগত বাড়ছে।

২০২৩ এ বাড়তি তাপের কারণে ইউরোপে মৃত্যুর সংখ্যা এর আগের বছরের হিসাবকৃত সংখ্যার চেয়ে কম। ২০২২ সালে অতিরিক্ত গরমে মহাদেশটিতে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, স্পেনের ওই প্রতিষ্ঠানটির গবেষকরা ইউরোপের ৩৫টি দেশের তাপমাত্রার রেকর্ড ও মৃত্যুর রেকর্ড ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তাদের হিসাবে বের হয়ে এসেছে, উচ্চ তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কারণে ৪৭ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে।

জনসংখ্যা অনুযায়ী তাপজনিত কারণে গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৮ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৯ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২০ ঘণ্টা আগে