ইসরাইলে ৩ বাসে বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলের বাত ইয়াম শহরে অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেল আবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণ ঘটে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, বাসগুলো খালি ছিল। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসরাইলের বাত ইয়ামে শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরাইল বলছে, এটি সন্দেহভাজন সন্ত্রাসী হামলা। খবর বিবিসির।

তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাত ইয়াম শহরে তিনটি বাসে বিস্ফোরণের পর অঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্ফোরণের পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। সন্দেহভাজনদের খোঁজে পুরো শহরজুড়ে অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ৫ কেজি ওজনের একটি অবিস্ফোরিত ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে। লেখা ছিল ‘তুলকারেম থেকে প্রতিশোধ’।

তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর। নেতানিয়াহু বাহিনীর ওই অঞ্চলে সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিমতীরের শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয়।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পরপরই ইসরাইলজুড়ে বাস, ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহনগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় তল্লাশি চালাচ্ছে। এছাড়া জনগণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১২ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১৪ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৬ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৭ ঘণ্টা আগে