ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননও ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসের মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি এবং তারও উত্তরসূরিকে ইসরাইল হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল।
নেতানিয়াহু গাজার কথা উল্লেখ করে বলেন, লেবাননকে একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়ার আগে এবং গাজার মতো ধ্বংস ও দুর্ভোগের মুখোমুখি হওয়ার আগে আপনাদের কাছে একে বাঁচানোর সুযোগ আছে। আমি লেবাননবাসীর উদ্দেশে বলছি, আপনাদের দেশ হিজবুল্লাহ মুক্ত করুন, যাতে করে এ যুদ্ধ শেষ হয়।
নেতানিয়াহুর এ মন্তব্য সম্পর্কে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, তারা গত সপ্তাহে বৈরুতে একটি বিমান হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার হাশেম সাফিউদ্দীনকে হত্যা করেছে। নাসরুল্লাহর পর হাশেম সাফিউদ্দীন হিজবুল্লাহপ্রধান হতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তার ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
লেবাননের বৈরুতে সাম্প্রতিক সময়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল। বিমান হামলার পাশাপাশি চলতি মাসের এক তারিখ থেকে স্থল অভিযানও শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
২ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৩ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর
৫ ঘণ্টা আগে