ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বড় ভুল’ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।
মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাশুল দিতে হবে।’ খবর বিবিসি ও আল জাজিরা।
মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেয়া বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে তাঁর দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।’
‘তারা (ইরান) বুঝতে পারবে’ মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব।’
মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে জরুরি অবস্থায় বাংকারে আশ্রয় নেয় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। সেখানেই বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ইরানকে সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
আল জাজিরা জানায়, পশ্চিম জেরুজালেমের ভূগর্ভস্থ একটি বাংকারে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করছিলেন নেতানিয়াহু। সেখান থেকেই হামলার কয়েক ঘণ্টা পর বক্তব্য দেন তিনি।
মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
এদিকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার কারণ জানিয়েছে ইরান। দেশটি বলছে, তারা গাজা ও লেবাননে হত্যাকাণ্ডের পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং আইআরজিসি নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন লেবাননের সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন।
১৫ ঘণ্টা আগে
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ই এপ্রিল সকালে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।
১৫ ঘণ্টা আগে
শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।
১৭ ঘণ্টা আগে