গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

ডেস্ক, রাজনীতি ডটকম

বাস্তুচ্যুতরা আশ্রয় নেওয়া গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা শনিবার জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে তারা। খবর রয়টার্সের।

হামাসচালিত গাজা সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ফজরের (ভোরের) নামাজ পড়ার সময় বাস্তুচ্যুত লোকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চলিয়েছে। ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।’

তারা বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘তাদের বিমানবাহিনী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা করেছে। যা হামাস সন্ত্রাসী ও কমান্ডারদের আস্তানা হিসেবে কাজ করেছিল। আইএএফ হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাস কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে কাজ করছে। যেটি আল-তাবায়ীন স্কুলে এম্বেড করা হয়েছে। এটি দারাজ তুফাহের একটি মসজিদের পাশে অবস্থিত, যা গাজা শহরের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধে এখন পর্যন্ত নিহত ৩৩০০: ইরান

তাদের মধ্যে ২৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তেহরান, হরমুজগান ও ইসফাহান প্রদেশে।

১৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সারা দেশের তদন্তকারী কর্মকর্তাদের নতুন এক ‘বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ’ বা জন্ম পর্যটনবিরোধী পদক্ষেপে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য হলো, সেই সব চক্রকে নির্মূল করা, যারা বিদেশি গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে আসতে সহায়তা

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

২০ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

২১ ঘণ্টা আগে