পশ্চিম তীরে শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৮

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

পশ্চিম তীরের তুলকারেম শরণার্থীশিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলায় চালানো হয়। এই হামলায় হামাসের এক নেতা নিহত হওয়ার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর এএফপির।

ফিলিস্তিনের নিরাপত্তা সংস্থা বলেছে, ২০০০ সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শরণার্থীশিবিরে দখলদারদের হামলায় ১৮ জন শহিদ হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের উত্তরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান বাহিনী যৌথ অভিযান চালিয়েছে। পরে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ওই হামলায় হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল রাজ্জাক কুফি নিহত হয়েছেন। পশ্চিম তীরে একাধিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে কুফির বিরুদ্ধে। তিনি আরও হামলার পরিকল্পনা করেছিলেন বলেও ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ করেছে।

হামাস এ হামলার নিন্দা জানিয়েছে। শরণার্থীশিবিরের কর্মকর্তা ফয়সাল সালামা এএফপিকে বলেন, এফ-১৬ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে। ওই এলাকায় থাকা এক সমাজকর্মী আলা সরোজি বলেন, চারতলা একটি ভবনের ক্যাফেটরিয়ায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে। হাসপাতালে অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় ৭০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ২৪ ইসরাইলি নিহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৫ ঘণ্টা আগে

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

আজ কারবালায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর

৭ ঘণ্টা আগে