মিয়ানমারে ভয়াবহ বন্যায় ২৩৬ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

টাইফুন ইয়াগির কারণে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ২৩৬ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় গ্লোবাল নিউ রাইট বলছে, এতে এখন পর্যন্ত অন্তত ৭৭ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।

সোমবার ওসিএইচএ-র পক্ষ থেকে বলা হয়েছে, একাধিক সূত্র জানিয়েছে বন্যায় শত শত মানুষ মারা গেছে এবং বহু নিখোঁজ রয়েছে। বন্যায় ৬ লাখ ৩১ হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি সপ্তাহে সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি চীন, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারে আঘাত হানে। খবরে বলা হয়েছে, মিয়ানমারের অন্তত নয় অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। রাজধানী নেপিডোসহ মান্দালায়, কায়াহ, কায়িন এবং শান রাজ্যেও বন্যা হয়েছে।

ওসিএইচএ বলছে, জরুরি ভিত্তিতে অঞ্চলগুলোতে খাবার, পানি, মেডিসিন, আশ্রয়, পোশাক দরকার। কিন্তু রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রাণ সরবরাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৮ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৯ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১০ ঘণ্টা আগে