ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সর্বশেষ হামলায় আরও ৭২ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ। এই পরিস্থিতিতে লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা মিত্র দেশগুলো। ইসরাইলি বাহিনী ও লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করায় এই আহ্বান জানিয়েছে এসব দেশ।
যুক্তরাষ্ট্রসহ ১১টি শক্তিশালী জোট বা ব্লকের সদস্যরা কূটনৈতিক মীমাংসার পৌঁছানোর অংশ হিসেবে কূটনীতির উপায়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরির জন্য এমন পদক্ষেপ নিতে চাইছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার লেবাননে ইসরাইলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন।
লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবারের হামলায় আরও প্রায় ৪০০ জন আহত হয়েছেন।
এদিকে লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। স্থল অভিযান চালাতে উত্তর ইসরাইলে সামরিক বাহিনী একটি মহড়া শুরু করে। চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সম্প্রতি গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্ত স্থানান্তর করা ‘সাঁজোয়া বহরের যোদ্ধা ও প্যারাট্রুপারদের’ সঙ্গে দেখা করেছেন তিনি।
গ্যালান্ট আরও বলেন, ‘ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফেরানোর লক্ষ্য অর্জনে আমরা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে ইচ্ছুক।’

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৭ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৭ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৮ ঘণ্টা আগে