ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠান পেজার ব্যবহার করে থাকে। এছাড়া তারা আটজন নিহতের তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন স্থানে এ বিস্ফোরণকে অপরাধমূলক আগ্রাসন উল্লেখ করে এর জন্য তারা ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়া জানান, নিহতদের মধ্যে আট বছরের এক মেয়ে শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ২০০ জনের অবস্থা গুরুতর। তাদের বেশিরভাগ মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছেন।
আলজাজিরার বৈরুথ প্রতিনিধি জেইনা খদর জানান, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ কয়েক মাস আগে যোদ্ধাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করেন।ইসরায়েলের হাতে এসব স্মার্ট ফোনে অনুপ্রবেশের প্রযুক্তি রয়েছে বলেও জানান তিনি।
হিজবুল্লাহ যোদ্ধারা প্রধানের ওই আদেশের পর থেকৈ পেজার ব্যবহার করতেন। এ বিস্ফোরণের পর ডিভাইসগুলো বাহির থেকে কোনো পক্ষ নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করেন খদর।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী পেজার বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি কমান্ডারদের সাথে পরিস্থিতিগত মূল্যায়ন করেছেন এবং সকল অঙ্গনে অপরাধ এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছেন।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
৮ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৯ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৯ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১০ ঘণ্টা আগে