ইরানের ‘হিট লিস্টে’ নেতানিয়াহু

ডেস্ক, রাজনীতি ডটকম
বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে দখলদার ইসরায়েলের ‘সন্ত্রাসীদের’ একটি তালিকা ভাইরাল হয়েছে। যাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই তালিকায় নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তিন বাহিনীর প্রধানের।

তবে ইসরায়েল এবং ইরান সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কিন্তু ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

কয়েকদিন আগে একটি খবর বের হয় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক কষছে দখলদার ইসরায়েল। মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে— তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে। আর এমন খবর প্রকাশের পরই নেতানিয়াহুকে ইরানের ‘হিট লিস্টে’ রাখার তথ্য জানা গেলো।

এছাড়া ইরানের হিট লিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টও। গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালানোর পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে লাখ লাখ গাজাবাসীকে অনাহারে ফেলেন এবং তাদের ‘পশু’ হিসেবেও অভিহিত করেন।

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে একসঙ্গে প্রায় ২০০ মিসাইল ছোড়ে ইরান।

এই মিসাইল হামলার পর ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইরানের মিসাইল হামলার জবাবে তারাও যেকোনো সময় পাল্টা হামলা চালাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৪ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৬ ঘণ্টা আগে

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।

৮ ঘণ্টা আগে