ইসরাইলের ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে ভবনে ঢুকে পড়ল বাস

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলের আগ্রাসী বিমান হামলার জবাবে মঙ্গলবার রাত থেকে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান। এমন পরিস্থিতিতে ইসরাইলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইরানের তাসনিম নিউজ এজন্সির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার তেলআবিব থেকে ১০ কিলোমিটার পূর্বে পেতাহ টিকভা নামক শহরে একটি বাস সড়ক থেকে ছিটকে একটি আবাসিক ভবনে ধাক্কা খায়। বাসচালক সাইরেনের শব্দ ও আকাশে ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

১৩ জুন থেকে ইসরাইলি আগ্রাসনের জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স একাধিক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ হামলায় ইরান তাদের ‘ফাত্তাহ’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা ইসরাইলের সামরিক, গোয়েন্দা ও শিল্প স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে।

এদিকে ইসরাইলের উসকানিমূলক ও একতরফা বিমান হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলোতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ ২৪০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৪ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৭ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৯ ঘণ্টা আগে