ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানী তেহরানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ সোমবার এই তথ্য জানায়। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।
খবরে বলা হয়েছে, তেহরান ও আলবোর্জ প্রদেশজুড়ে চালানো আলাদা অভিযানে মোসাদের হয়ে কাজ করা সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদির বরাত দিয়ে জানানো হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণে রেই কাউন্টির ফাশাফুয়েহ জেলায় এসব গ্রেফতার অভিযান চালানো হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
ইরানি কর্মকর্তারা বলছেন, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ দেশের অভ্যন্তরে নানা ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। এর মধ্যে ছোট আকারের বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কৌশলগত স্থাপনায় হামলার পরিকল্পনাও ছিল।
এই অভিযান চালানো হয়েছে এমন এক সময়ে, যখন ১৩ জুন রাতে ইসরাইল তেহরানসহ ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায়। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলের ভূখণ্ডে—যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের হামলার পর ইসরাইলের অনেক শহরে জনজীবন প্রায় থমকে গেছে। আতঙ্কে বহু মানুষ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে।

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।
৫ ঘণ্টা আগে
যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।
৫ ঘণ্টা আগে
এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
৬ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।
১৮ ঘণ্টা আগে