জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা

ডেস্ক, রাজনীতি ডটকম

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করেছে। সরকারি ভোট গণনায় জয়ী হয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা। ফলে জাপানের নতুন প্রধানমন্ত্রী তিনিই হতে যাচ্ছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আইনপ্রণেতাদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত তিনিই লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে দিতে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্ব দিতে ৯ জন প্রার্থী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ৬৭ বছর বয়সী প্রবীন রাজনীতিবিদ ইশিবা। আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

ক্ষমতাসীন দলটি তাদের প্রধানকে নির্বাচনের পর আগামী সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করবে। এরপর পার্লামেন্টে নতুন দলীয় নেতা ও কিশিদার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে। এরপর তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রী জণগণের রায় জানতে চাইলে আগাম নির্বাচন দিতে পারেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৬ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৭ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৭ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৮ ঘণ্টা আগে