জাপানে সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার উদ্যোগ

ডেস্ক, রাজনীতি ডটকম

কঠোর পরিশ্রমী জাতি হিসেবে বিশ্বজুড়েই সুপরিচিত জাপান। কিন্তু দীর্ঘ দিন ধরেই কর্মী সংকটে রয়েছে দেশটি, যা বর্তমানে আরও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। এর নেপথ্যে মূল কারণ হচ্ছে ক্রমহ্রাসমান জনসংখ্যা।

এবার সেই কর্মী সংকট নিরসনে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে জাপান কর্তৃপক্ষ। দেশটি এবার সপ্তাহে কর্মদিবস কমিয়ে চার দিন চালুর কথা ভাবছে।

২০২১ সালে আইনপ্রণেতারা কর্মদিবস কমানোর প্রস্তাব আনলে প্রথম এই ধারণাটিকে সমর্থন দেয় জাপান সরকার।

যদিও এই প্রস্তাবটি গ্রহণে জাপানের কোম্পানিগুলো ‘ধীরে চলো’ নীতিই অবলম্বন করেছিল। দেশটির স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, প্রায় ৮ শতাংশ কোম্পানি কর্মীদের সপ্তাহে তিন দিন বা তার বেশি ছুটি দেয়। আর ৭ শতাংশ কোম্পানি সপ্তাহে একদিন বাধ্যতামূলক ছুটি দেয়।

সপ্তাহে তিন দিন ছুটি দেওয়া কোম্পানির সংখ্যা যাতে বাড়ে, সেজন্য ‘ওয়ার্ক স্টাইল রিফর্ম’ নামক কর্মসূচি নিয়েছে জাপান সরকার। এ কর্মসূচির আওতায় কর্মঘণ্টা কমানো, সুবিধামতো কাজের শিডিউল ফেলা এবং সবেতন বার্ষিক ছুটি দেওয়ার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। শ্রম মন্ত্রণালয় সম্প্রতি ফ্রি কাউন্সেলিং ও অনুদান দেওয়ার পাশাপাশি এরকম পরিবর্তন এনে সাফল্য পাওয়া কোম্পানির গল্প জানাচ্ছে।

তবে এখন পর্যন্ত মাত্র তিনটি কোম্পানি এ কর্মসূচির আওতায় পরিবর্তন আনতে পরামর্শ নেওয়ার জন্য এসেছে।

বড় কোম্পানিগুলোর মধ্যে প্যানাসনিক হোল্ডিংস কর্প সপ্তাহে তিন দিন ছুটি নেওয়ার সুবিধা চালু করেছে। কিন্তু কোম্পানিটির ৬৩ হাজার কর্মীর মধ্যে মাত্র ১৫০ জন এখন পর্যন্ত এ সুবিধা নিয়েছেন।

জাপানের মানুষ ঐতিহ্যগতভাবেই কাজপাগল। দেশটিতে মুখ গুঁজে বেশি সময় কাজ করার বিষয়টিকে প্রশংসার চোখে দেখা হয়। জাপানিদের সাধারণ ধারণা হলো, কোম্পানির জন্য ব্যক্তিগত সময় বিসর্জন দেওয়া যায়।

তবে জাপান সরকার এখন জনগণের কর্ম ও ব্যক্তিগত জীবনে 'স্বাস্থ্যকর' ভারসাম্য আনতে চাইছে।

দীর্ঘ সময় কাজ করা জাপানিদের প্রথা। যদিও ৮৫ শতাংশ কোম্পানি জানিয়েছে, তারা তাদের কর্মীদের সপ্তাহে দুই দিন ছুটি দেয়। কর্মীরা কতক্ষণ ওভারটাইম করতে পারবেন, সে বিষয়েও বিধিনিষেধ আছে। তবে জাপানিরা ‘সার্ভিস ওভারটাইম’ করে থাকেন— এর অর্থ, এসব ওভারটাইম নথিভুক্ত করা হয় না এবং এ কাজে তারা কোনও অর্থও পান না।

সম্প্রতি প্রকাশিত এক সরকারি শ্বেতপত্রের তথ্যানুসারে, চলতি বছর জাপানে অতিরিক্ত কাজ করে অন্তত ৫৪ জন মারা গেছেন।

কিছু কর্মকর্তা মনে করেন, শক্তিশালী শ্রমশক্তি ধরে রাখার জন্য জাপানিদের অতিরিক্ত কাজ করার এই মানসিকতা বদলাতে হবে। কারণ দেশটির জন্মহার দ্রুত কমছে। জন্মহার কমার পেছনে দেশটির মানুষের কাজের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়াকেই বড় কারণ মনে করা হচ্ছে।

এভাবে চলতে থাকলে ২০৬৫ সাল নাগাদ জাপানের কাজ করতে সক্ষম জনসংখ্যা ৪০ শতাংশ কমে সাড়ে ৪ কোটিতে নেমে আসবে। বর্তমানে এই সংখ্যা ৭ কোটি ৪ লাখ। সূত্র: এপি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১২ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১২ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৩ ঘণ্টা আগে