ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনার প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবইয়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন সরকারি সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

শুক্রবার মুদিয়াহ জেলায় একজন আত্মঘাতী হামলাকারী বোমাবোঝাই গাড়ি নিরাপত্তা বাহিনীর একটি সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব।

আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ইয়েমেনে এসটিসি-সংশ্লিষ্ট বাহিনীগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।

এপ্রিল মাসে, একিউএপি ঘোষণা করেছিল, তাদের নেতা খালিদ বাতারফি মারা গেছেন এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন সাদ আল-আউলাকি। গোষ্ঠীটি ইয়েমেনে তার প্রভাব বাড়াতে ইরানের মিত্র হুথি ও সৌদি-সমর্থিত জোটের মধ্যে নয় বছরের যুদ্ধকেও ব্যবহার করেছে।

এসটিসি হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি সরকারের পক্ষে সমর্থন জানালেও ১৯৯০ সালে একত্রিত হওয়া দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা চায়।

এদিকে ইসরায়েল ইস্যুর মধ্যে ইয়েমেনে একিউএপির এ হামলা দেশটিতে সহিংসতা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। এর আগে গত মাসে ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ আক্রমণ করে ইসরায়েল। তেল আবিবের এই আক্রমণে কমপক্ষে ছয়জন নিহত হয়।

হুথিরা নিজেদের ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনী হিসাবে উপস্থাপন করে। তারা লোহিত সাগরে শিপিং লেনগুলিকে লক্ষ্যবস্তু করে চলছে। তাদের দাবি, গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল চাপ দেয়াই এই অভিযানের উদ্দেশ্য।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১৭ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১৮ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১৮ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৯ ঘণ্টা আগে