শর্তসাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি ইন্দোনেশিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া শর্তসাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত । শর্তটি হচ্ছে-সেজন্য ইসরায়েলকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। বুধবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্তো।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর উপস্থিতিতে প্রবায়ো বলেন, দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তির একমাত্র পথ। আমাদের উচিত ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে একইসঙ্গে আমরা দৃঢ়ভাবে বলছি- যদি ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তখনই ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া এখনও ইসরায়েলকে কোনও ধরনের কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। দেশটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান করে আসছে। প্রবায়োর এই বক্তব্য ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী কূটনৈতিক অবস্থানে এক ধরনের সম্ভাব্য পরিবর্তনের আভাস দিচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট প্রবায়োর এ ঘোষণায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হতে পারে।

বিশেষত, মুসলিম বিশ্বের অন্য দেশগুলো যারা এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তাদের জন্যও এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্র সংবাদ সম্মেলনে বলেন, ফ্রান্সও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। এ লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপকে সমর্থন জানাবে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি ফিলিস্তিনের স্বাধীনতাও সমানভাবে অপরিহার্য। সূত্র: রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, ৫ ইরানি নিহত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় অন্তত পাঁচ ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

১৭ ঘণ্টা আগে

মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা— এত সহজে হরমুজ প্রণালি খুলছে না ইরান

‘হরমুজ প্রণালি’ এককভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই প্রণালি খুলে দিতে একের পর এক আলটিমেটাম ও হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে কাজ হয়নি। উলটো সবশেষ এক মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরানের পক্ষ থেকে সহজে বা দ্রুত এই প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা খুব কম।

১ দিন আগে

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের পাইলট উদ্ধার: ট্রাম্প

উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান’ পাঠায়। অভিযানের সময় ওই কর্মকর্তা কিছুটা আহত হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত।

১ দিন আগে

পাইলট উদ্ধার করলেও ইরানে আটকা পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।

১ দিন আগে