গাজার অস্থায়ী হাসপাতালে হামলায় ৩০ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজার দেইর এল-বালাহর একটি অস্থায়ী হাসপাতালে দখলদার ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। সেখানকার খাদিজা নামের একটি স্কুলে হাসপাতালটি তৈরি করা হয়েছিল।

শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালটি লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে অন্তত ৩০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।

মিডিয়া অফিস বিবৃতিতে বলেছে, কয়েক ডজন রোগী এবং আহত মানুষকে চিকিৎসা সেবা দেওয়া অস্থায়ী হাসপাতালে দখলদার ইসরাইল ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।

বিবৃতিতে তারা আরও বলেছে, বাস্তুচ্যুত বেসামরিক মানুষের উপর চালানো এ গণহত্যার পুরোপুরি দায় দখলদার ইসরাইল এবং মার্কিন প্রশাসনের।

গত কয়েকদিন ধরে গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। এতে প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালানো শুরু করে ইসরাইল। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সামরিক খাতে ১ ডলারের ৭০ সেন্ট যুক্তরাষ্ট্রে পাঠানোর দিন শেষ: কানাডার প্রধানমন্ত্রী

মার্ক কার্নি বলেন, ‘আমাদের সামরিক খাতে প্রতি ডলারের মধ্যে ৭০ সেন্টই যুক্তরাষ্ট্রে পাঠানোর দিন শেষ।’ তার এমন বক্তব্যের সময় উপস্থিত প্রতিনিধিরা দাঁড়িয়ে ও করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

১৩ ঘণ্টা আগে

এবার হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হতে চাওয়া সব জাহাজ অবরোধের প্রক্রিয়া শুরু করবে।’ একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দেন— ইরান যদি মার্কিন বাহিনী বা বেসামরিক জাহাজে হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

১৭ ঘণ্টা আগে

যুদ্ধে এখন পর্যন্ত নিহত ৩৩০০: ইরান

তাদের মধ্যে ২৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তেহরান, হরমুজগান ও ইসফাহান প্রদেশে।

১৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সারা দেশের তদন্তকারী কর্মকর্তাদের নতুন এক ‘বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ’ বা জন্ম পর্যটনবিরোধী পদক্ষেপে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য হলো, সেই সব চক্রকে নির্মূল করা, যারা বিদেশি গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে আসতে সহায়তা

২১ ঘণ্টা আগে