গাজায় ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলি হামলায় গত এক দিনে ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা সাবরা সিটির পাশ্ববর্তী একটি এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। সেনাদের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৯৫ হাজারের বেশি মানুষ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার উপত্যাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজায় ইসরায়েলি সেনারা ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে তিনজন একটি বেসমারিক সমাবেশে বিমান হামলায় নিহত হয়েছেন

এতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েজেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১০ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১০ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১২ ঘণ্টা আগে