এবার যুক্তরাষ্ট্রকে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর কঠোর হুঁশিয়ারি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি। গোষ্ঠীটি বলেছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে যোগ দেয় তাহলে তারা ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১ অক্টোবর) টেলিগ্রামে এক বার্তায় ইরাকি কোঅর্ডিনেশন কমিটি এ হুঁশিয়ারি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আমেরিকানরা যদি ইসলামিক প্রজাতন্ত্রের (ইরানের) বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় বা যদি জায়নবাদী শত্রু ইরানের ভূখণ্ডে বোমা হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করে, তাহলে ইরাক ও এই অঞ্চলে সমস্ত আমেরিকান ঘাঁটি ও স্বার্থ আমাদের লক্ষ্যবস্তু হবে।

গত প্রায় এক বছর ধরে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এতে নারী ও শিশুসহ হাজার হাজার নিরীহ ও নিরস্ত্র মানুষ হতাহত হয়েছে এবং এখনও হচ্ছে। নিহত হয়েছে হামাস, হিজবুল্লাহ ও ইরানি সামরিক বাহিনীর অনেক নেতা ও কমান্ডারও। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি বাহিনী জানায়, তারা লেবাননে স্থল অভিযান শুরু করেছে যেটাকে তারা ‘সীমিত’ বলে অভিহিত করেছে।

এসব হামলা ও হাজার হাজার মানুষ হত্যার জবাবেই মঙ্গলবার রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

হামলার পর ইরানের এই বাহিনী বলেছে, গাজায় গণহত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতা ও কমান্ডার হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৪ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৬ ঘণ্টা আগে

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।

৮ ঘণ্টা আগে