যুদ্ধ বন্ধ না করলে পুতিনকে আরও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

একদিন আগেই যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এ হুমকি দিলেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ভাল সম্পর্ক আছে। কিন্তু জলদিই একটি চুক্তি না হলে অর্থনৈতিক দিক থেকে রাশিয়াকে নতুন করে শাস্তি দেবেন তিনি।

ট্রাম্পের এই হুমকির পর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ক্রেমলিনের জানা দরকার যুদ্ধ অবসানের চুক্তিতে ট্রাম্প কী কী চান। তারপরই রাশিয়া চুক্তির পথে এগুবে।

বার্তা সংস্থা রয়টার্সকে পলিয়ানস্কি বলেন, “এটি নিছক যুদ্ধ অবসানের প্রশ্ন নয়। সবচেয়ে প্রথমে এবং সর্বাগ্রে এটি হচ্ছে ইউক্রেইন সংকটের মূল কারণের দিকে নজর দেয়ার প্রশ্ন। সুতরাং, আমাদেরকে দেখতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারবুদ্ধিতে এই চুক্তির মানে কী।”

পারিপার্শ্বিক কিছু পরিস্থিতির প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন চালিয়েছিল এবং তারপর দেশটির একটি অংশ, ক্রিমিয়া উপদ্বীপ, ২০১৪ সালে নিজেদের ভূখন্ডের সঙ্গে জুড়ে নিয়েছে। তারপর ২০২২ সালে ইউক্রেইনে পূর্ণ -মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১২ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

২০ ঘণ্টা আগে