সুইজারল্যান্ডে বর্ষবরণের অনুষ্ঠানে আগুন: ৪০ জন নিহত, ৫ দিনের শোক

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনের সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং অন্তত ১১৫ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট গি পারমেলা এ ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ক্রাঁসন-মঁতানা রিসোর্টের একটি জনাকীর্ণ বারে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আগুনের হাত থেকে বাঁচতে আতঙ্কিত মানুষ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ ছাড়া দগ্ধ অবস্থায় অনেককে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়।

বৃহস্পতিবারই সুইস প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করা গাই পারমেলিন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ একটি দুর্ঘটনা।’

এই অগ্নিকাণ্ডকে চরম বিপর্যয় হিসেবে উল্লেখ করে তিনি দেশজুড়ে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার জানিয়েছেন, আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে, আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জন হয়েছে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জিয়ান লরেঞ্জো কর্নাডো। তবে সুইস পুলিশ এখনো নির্দিষ্ট করে কিছু নিশ্চিত করেনি।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি থেকে এই রিসোর্টেই স্কি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে রেলওয়ে সেতুতে ইসরায়েলি হামলায় নিহত ২

ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি জানায়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলওয়ে সেতুতে এ হামলা চালিয়েছে ইসরায়েল।

৮ ঘণ্টা আগে

১ কোটি ৪০ লাখ ইরানি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট

দেশের জন্য ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।

৯ ঘণ্টা আগে

ইরানের সস্তা মিসাইলে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

ইরানের আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক এফ-১৫ই ফাইটার জেটটি কাঁধ থেকে ছোড়া তাপ-অনুসন্ধানী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এটি ছিল হাতে বহনযোগ্য একটি শোল্ডার মিসাইল।

৯ ঘণ্টা আগে

ইরানিদের ট্রেন ভ্রমণে ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কতা

সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ ইরানের মানুষকে “নিজেদের নিরাপত্তার স্বার্থে” সারা দেশে “ইরান সময় রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

১১ ঘণ্টা আগে