২৪ ঘণ্টায় ইসরাইলে ১৭৫ রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ডেস্ক, রাজনীতি ডটকম

উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার এক প্রতিবেদনে ইসরাইলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল-১২ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরাইলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরাইলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

৭ অক্টোবর গাজায় ইসরাইলি বাহিনীর চলমান অভিযানের এক বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি।

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে।

লেবাননে ইসরাইলি বাহিনীর গত প্রায় ২ সপ্তাহের অভিযানে এক হাজার ২৫১ জন নিহত, ৩ হাজার ৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েক জন শীর্ষ কমান্ডার রয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৪ ঘণ্টা আগে

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।

৫ ঘণ্টা আগে

আজ কারবালায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর

৬ ঘণ্টা আগে