ডেস্ক, রাজনীতি ডটকম

জাতিসংঘ পরিচালিত গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের আরেকটি স্কুলে ইসরায়েল হামলা চালায়।এতে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এই স্কুলটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আবু ওরাইবান স্কুল থেকে হামাসের ‘সন্ত্রাসীরা’ তৎপরতা চালাচ্ছিল, তাদের লক্ষ্য করে রোববার হামলাটি চালানো হয়েছে।
কিন্তু প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, সেখানে কোনো সশস্ত্র যোদ্ধা ছিল না আর হতাহতদের মধ্যে শিশুরাও আছে।
এই নিয়ে আট দিনের মধ্যে পঞ্চম বারের মতো কোনো গাজার স্কুলে বা স্কুলের কাছে হামলা চালালো ইসরায়েল।
ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু ওরাইবান স্কুলে রোববার বিকালে যখন হামলা চালানো হয় তখন সেখানে কয়েক হাজার শরণার্থী ছিল বলে জানা গেছে।
হামাস শাসিত গাজার দমকল বাহিনী রোববার সন্ধ্যায় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন আর তাদের অধিকাংশই নারী ও শিশু।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যার আরও বিস্তৃতি’, এমন মন্তব্য করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ হামলার নিন্দা করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে যে তারা ৬ জুলাই থেকে গাজার বেশ কয়েকটি স্কুলে বা স্কুলের কাছে পাঁচটি হামলা চালিয়েছ। এসব স্কুল হামাসের রাজনীতিক, পুলিশ ও যোদ্ধরা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে তারা।
বাসিন্দারা জানিয়েছেন, সোমবার গাজার মধ্যাঞ্চলে ফের বিমান হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে মাঘাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে পাঁচজন নিহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টারগুলো সোমবার দিনভর গাজায় ‘সন্ত্রাসীদের’ ডজনেরও বেশি লক্ষ্যস্থলে আঘাত হেনেছে।

অনুসন্ধানে বিবিসি এমন অন্তত পাঁচটি ঘটনা তুলে ধরেছে, যেখানে ট্রাম্পের বড় ধরনের ঘোষণা বা পদক্ষেপের ঠিক আগে আগে বাজারে ঘটে গেছে বড় ধরনের লেনদেন, যার মাধ্যমে ব্যবসায়ীদের একটি অংশ ব্যাপকভাবে লাভবান হয়েছেন।
১৬ ঘণ্টা আগে
এদিকে, আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিনিধিদলে ভ্যান্সের সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ
১৭ ঘণ্টা আগে
ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে মার্কিন দূতাবাসে নাটালি বেকারের সাথে সাক্ষাতকালে মহসিন নকভি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন দ্বিতীয় দফার আলোচনার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
১৭ ঘণ্টা আগে