ইসরাইলের জবাবে প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে: ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম

তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ইরানে হামলা চালাতে ‘জবাব প্রস্তুত’ বলে জানিয়েছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইল যদি কোনো জবাব দিতে চায়, সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়ার আরও শক্তিশালী হবে।

শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আরাগচি। খবর মেহর নিউজের।

দামেস্ক সফরে আরাগচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরোনো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহও আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক—উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ।

মূলত সিরিয়া সফরে আরাগচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবিলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেস্কে যান।

ইসরাইলের সম্ভাব্য হামলা নিয়ে আরাগচি বলেন, ‘ইসরাইলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে’।

ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, ‘আমরা দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরাইলি আগ্রাসন মোকাবিলা চালিয়ে যেতে একমত হয়েছি’।

‘দামেস্ক এবং বৈরুতে আমার সফরের বার্তা হল ইরান যেকোন পরিস্থিতিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে’।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরাইলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশির ভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

এর আগে শুক্রবার বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরাইলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর যখন পাল্টাপাল্টি হামলার বিরাজ করছে তখন মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে বেরিয়েছেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৪ ঘণ্টা আগে

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর চুক্তির অংশ হিসেবে গত ২১ জুন মার্কিন অর্থ বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির একটি বিশেষ অনুমোদন দিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির সাম্প্রতিক উত্তেজনার পর মঙ্গলবার (৭ জুলাই) সেই অনুমোদন বাতিল করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

আজ কারবালায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর

৬ ঘণ্টা আগে