ডেস্ক, রাজনীতি ডটকম

কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কেন্দ্রীয় কলম্বিয়ার পারাতেবুয়েনো শহরের কাছে, যা বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, কম্পন অনুভূত হয়েছে মেডেলিন, কালি এবং মানিসালেসসহ অন্যান্য শহরেও।
বোগোতায় ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে ওঠে, সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইট-ফ্যান ও আসবাবপত্র দুলে ওঠার ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
অনেকে রাতের পোশাকেই পার্ক ও খোলা স্থানে জড়ো হন। আতঙ্কে কাঁপতে থাকা শিশুদের শান্ত করতে দেখা গেছে অভিভাবকদের। কেউ কেউ ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজছিলেন।
কার্লোস রুইজ নামের এক বাসিন্দা বলেন, এটা ছিল বিশাল এক আতঙ্ক। আমি, আমার স্ত্রী, ছেলে আর কুকুর সবাই একসঙ্গে নিচে নেমে আসি।

কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।
৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।
১০ ঘণ্টা আগে
যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।
১০ ঘণ্টা আগে