ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ একজন কমান্ডার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, নিহত কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি।
এর আগেই ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, বৈরুতের দক্ষিণে ঘোবেইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্বে ছিলেন। ২০০০ সালে তিনজন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করে হত্যার ঘটনায়ও তার হাত ছিল বলে দাবি করে ইসরায়েল।
লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ৫৬৯ জন নিহত এবং ১ হাজার ৮৩৫ জন আহত হয়েছেন।
হামলার শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল ছাড়ছেন হাজার হাজার মানুষ। গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কয়েক ডজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
তবে ওই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল।
জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যদিও এর বেশিরভাগেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় ৩০০ রকেট ছুড়েছে লেবানিজ গোষ্ঠীটি। এতে মাত্র ছয়জন আহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৭ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৭ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৮ ঘণ্টা আগে