গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ২য় বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক। ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসি বাংলার খবরে বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বিষয়ে একমত হওয়ার পরামর্শ দেওয়ার পর এই বৈঠক হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠকটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল না।

এর আগে, সকালে নেতানিয়াহু মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করেন। গত সোমবার (৮ জুলাই) হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় তিনি ট্রাম্পের সাথে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।

বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি। তবে মধ্যস্ততাকারীরা অবশ্যই যুদ্ধবিরতির জন্য কাজ করছেন।

'আমাদের এখনো গাজায় শেষ করার মতো কাজ রয়েছে। আমাদের সমস্ত জিম্মিদের মুক্তি দিতে হবে। হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা নির্মূল এবং ধ্বংস করতে হবে,' নেতানিয়াহু যোগ করেন।

ট্রাম্পের দূত উইটকফ জানান, ইসরায়েল এবং হামাস একটি চুক্তিতে পৌঁছাতে যেসব বিষয় আগে তাদের বাধা দিয়েছিল, সেসব বিষয়ে এখন ব্যবধান কমে আসছে। তিনি আশা করেন, এই সপ্তাহে উভয় পক্ষ একটি অস্থায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতিতে একমত হবেন।

'আমাদের চারটি বিষয় ছিল এবং এখন আমরা একটিতে এসে পৌঁছেছি,' আলোচনার জটিল বিষয় সম্পর্কে বলেন উইটকফ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১১ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১ দিন আগে