গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রীরা। সামরিক লাভের চেয়েও রাজনৈতিক দিক থেকে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষতি এখন বেশি বলেও মনে করেন তারা।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় চলমান যুদ্ধ এখনই বন্ধ করা উচিত বলে ইসরায়েলি সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন। রাজনৈতিক দিক থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষতি এখন সামরিক লাভের চেয়েও বেশি—এমনটাই জানানো হয়েছে ইসরায়েলি চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে।

চ্যানেলটি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রীরা নেতানিয়াহুকে স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের ওপর চাপ বাড়বে এবং আভ্যন্তরীণভাবে রাজনৈতিক ক্ষয়ক্ষতির মাত্রাও বাড়তে থাকবে। একইসঙ্গে তারা পরামর্শ দিয়েছেন যুদ্ধ বন্ধের কার্যক্রম শুরু করার জন্য।

এই বক্তব্যের পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও উঠে এসেছে প্রতিবেদনে। জানা গেছে, এই মন্তব্যের আগে নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়, যেখানে ট্রাম্পও যুদ্ধ থামানোর আহ্বান জানান।

চ্যানেল ১২ আরও জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি ক্ষমতাসীন জোটে যুদ্ধ বন্ধের কোনও আলোচনা হয়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে এবং আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে টানা অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই হামলায় ৫৫ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া গাজার সব সীমান্ত পয়েন্ট চলতি বছরের মার্চ মাসের শুরু থেকে বন্ধ করে রেখেছে ইসরায়েল, যার ফলে মানবিক সহায়তা প্রবেশেও বাধা সৃষ্টি হয়েছে। বিভিন্ন ত্রাণ সংস্থা জানিয়েছে, গাজার ২৪ লাখ মানুষ অনাহারের মুখে পড়েছেন, পরিস্থিতি দ্রুতই দুর্ভিক্ষে পরিণত হতে পারে।

এমন অবস্থায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলি সরকারের ভেতর থেকে এমন স্পষ্টভাবে যুদ্ধ বন্ধের আহ্বান এলো।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদ্‌যাপন, ভাষণে কমিউনিজম নিয়ে ট্রাম্পের তোপ

কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশকে ইঙ্গিত করে তিনি তীব্র আক্রমণ শানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে নতুন করে ‘কমিউনিস্ট হুমকি’ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এ ধরনের মতাদর্শের সমর্থকরাই ‘১৭৭৬ সালের ৪ জুলাইয়ের শত্রু’।

৭ ঘণ্টা আগে

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় খামেনির মরদেহ, সপ্তাহব্যাপী দাফন অনুষ্ঠান শুরু

বৃহস্পতিবার গভীর রাতে প্রথমবারের মতো খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। এ সময় হাজারো ইরানি কান্নায় ভেঙে পড়েন। শোকগীতি গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে তারা দুলতে থাকেন এবং মাথায় আঘাত করতে থাকেন। কফিনের ওপর ফুল ছুড়ে দেওয়া হলে সেগুলো পরে জনতার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

গালিবাফ-আরাগচিকে হত্যার ‘ষড়যন্ত্র’ ইসরায়েলের, সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সময় ইরানের পক্ষে প্রতিনিধিত্বারীদের হত্যার ‘ষড়যন্ত্র’ করেছিল ইসরায়েল। আর এ বিষয়ে ইরানকে সতর্ক করে দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র। বলেছিল, তেহরান যেন এ পরিকল্পনার বিষয়ে সজাগ থাকে।

৯ ঘণ্টা আগে

৪ মাস পর দাফন আলি খামেনির, ইরান বলছে যুদ্ধের কারণে দেরি

যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতির কারণে তার প্রকাশ্য জানাজা ও দাফন স্থগিত রাখা হয়েছিল বলে দাবি করেছে তেহরান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন দাফনের আনুষ্ঠানিকতা শুরু করেছে দেশটি।

৯ ঘণ্টা আগে