ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরাইলের এই নৃশংস হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ইসরায়েল জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামালা চালিয়েছে। সেখানে অনেক বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলেন।
মঙ্গলবার (১৭ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ছিল খান ইউনিসের আল-মাওয়াসির মানবিক অঞ্চলে।
মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছিল এবং বেসামরিক হতাহতের ঘটনার প্রতিবেদন খতিয়ে দেখছে।
ইসরাইলি বাহিনীর আরও দাবি, হামাসের সামরিক শাখার নেতৃত্বের অর্ধেক সদস্য নিহত হয়েছে এবং গাজায় ৯ মাসের ইসরাইলি বিমান হামলা এবং স্থল অভিযানে প্রায় ১৪ হাজার অস্ত্রধারী নিহত বা আটক হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে আসছে। এই ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩৮ হাজার ৭১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক মানুষ, শিশু, নারী এবং বৃদ্ধরা রয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার আগেই বিষয়টি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ট্রাম্প ঘোষণা দেওয়ায় সরকার ও জনগণের একাংশে অসন্তোষ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কিয়েভ জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বিস্ফোরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-ছবিতে শহরের কেন্দ্রীয় এলাকায় আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
১৫ ঘণ্টা আগে
ট্রাম্প লিখেছেন, লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। দুই নেতা তাদের দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৫টা থেকে ক
১৭ ঘণ্টা আগে
বাদ পড়া ভোটারদের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের দিন এগিয়ে আসায় নিয়ম মেনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়। ফলে বাতিল ভোটাররা ট্রাইবুনালে ছাড়পত্র পেলেও ভোট দিতে পারবেন না— এমন পরিস্থিতি তৈরি হয়।
১৮ ঘণ্টা আগে