ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, রেলস্টেশন বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুন ২০২৫, ১২: ২৪
ছবি : সংগৃহীত

ইসরাইলের বিরসেবা শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে পাঁচজন সামান্য আহত হয়েছেন। এছাড়া এ হামলার কারণে ইসরাইলের উত্তরাঞ্চলের রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরাইলের রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্টেশনটি তেল আবিব থেকে বিরসেবা-ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ। খবর টাইমস অব ইসরাইলের।

এক বিবৃতিতে বিরসেবা পৌরকর্তৃপক্ষ বলেছে, উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বিরসেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্কসংকেত বেজে ওঠে।

ইসরাইলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে। মেগান অ্যাডম বলেছে, হামলায় কেউ হতাহত হয়নি।

এমডিএ আরও বলেছে, বিরসেবাতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন সামান্য আহত হয়েছেন। উদ্ধারকারী দলটির মতে, পাঁচজন শকওয়েভ, ভোঁতা আঘাত (ব্লান্ট ট্রমা), শ্বাসকষ্ট এবং তীব্র উদ্বেগের কারণে আহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

৩ ঘণ্টা আগে

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শক্তি ও প্রতিরোধের বার্তা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে টানা ৩৬ বছর দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই আয়োজনকে শুধু একজন নেতার বিদায় নয়, বরং জাতীয় শক্তি, প্রতিরোধ এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে ইরান।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশের তিস্তা প্রকল্প ও চীনা যুদ্ধবিমান কেনায় ‘নিবিড় নজর’ ভারতের

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতি এবং চীনের কাছ থেকে জে-১০সি যুদ্ধবিমান কেনার আলোচনার দিকে ভারত ‘নিবিড়ভাবে নজর’ রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র রণধীর জয়সওয়াল।

১৬ ঘণ্টা আগে

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৮ ঘণ্টা আগে