মিসরে ট্রাক-পিকআপের সংঘর্ষ, ১৮ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই পেশায় মৎস্যজীবী।

বৃহস্পতিবার দুপুরে '৩০ জুন অ্যাক্সিস' মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মধ্যে এই প্রচণ্ড সংঘর্ষ ঘটে।

মাছের খামারে কাজে যাওয়ার পথে দুটি ট্রাকের মাঝে পিষ্ট হয়ে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি ও ট্রাফিক আইনের শিথিলতাকে দায়ী করা হলেও প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দুটি বড় কার্গো ট্রাকের মাঝে একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে আটকে আছে এবং মহাসড়কজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিকআপ ভ্যানটি জেলেদের নিয়ে উপকূলীয় পোর্ট সাঈদ এলাকার একটি মাছের খামারে কাজে যাচ্ছিল।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এবং কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে পাবলিক প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ ছাড়াই কাঠামোগত চুক্তিতে ইসরায়েল-লেবানন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েকদিনের আলোচনার পর ওয়াশিংটনে একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই চুক্তির কোনো পক্ষ নয়। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছ

১৫ ঘণ্টা আগে

দ্রুত বাড়ছে জনপ্রিয়তা, নেতানিয়াহুর সামনে চ্যালেঞ্জ সাবেক সেনাপ্রধান আইজেনকট

গাজা যুদ্ধে নিজের এক ছেলেকে হারানো এবং শত্রুপক্ষের বিরুদ্ধে ‘অসম মাত্রার শক্তি’ প্রয়োগের ‘দাহিয়াহ নীতি’র প্রবক্তা হিসেবে পরিচিত এই সাবেক সেনাপ্রধান সাম্প্রতিক জনমত জরিপে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। নির্বাচনে তাকে নেতানিয়াহুর জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

বিপর্যস্ত ভেনেজুয়েলায় ফের ভূমিকম্পের আঘাত, এবার মাত্রা ৪.৯

গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

১৭ ঘণ্টা আগে

এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

১৭ ঘণ্টা আগে