ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দর এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ে পরিণত হওয়া একটি ক্যাফে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি মরদেহ ও আহতদের উদ্ধার করে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ওই ক্যাফেতে অবস্থানরত হামাসের কয়েকজন কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল, যারা ইসরায়েলে নতুন হামলার পরিকল্পনা করছিলেন। তবে নিজেদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে, এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে হামাস বলেছে, এই ঘটনা মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া যুদ্ধবিরতির আহ্বানের প্রতি ইসরায়েলের ‘নির্লজ্জ অবজ্ঞা’ প্রদর্শন করে।
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাব নিয়ে এখনো আপোসহীন অবস্থানে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট দাবি, হামাস সম্পূর্ণ অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।
অন্যদিকে হামাস অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, গাজা থেকে আগে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরে যেতে হবে, তা না হলে তারা কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না। উল্লেখ্য, বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

পেজেশকিয়ান বলেন, সীমিত কিছু আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা উদীয়মান অর্থনীতিগুলোকে রাজনৈতিক অভিঘাতের কাছে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ব্রিকসকে তাই এখন শুধু উদীয়মান অর্থনীতিগুলোর সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে থাকলে চলবে না, বরং আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত বৈশ্বিক অর্
১৩ ঘণ্টা আগে
তবে ট্রাম্পের এই আশাবাদী পূর্বাভাসের সঙ্গে মিলছে না তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অভ্যন্তরীণ মূল্যায়ন। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা— মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপ সহ্য করে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে ইরান।
১৩ ঘণ্টা আগে
ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
২০ ঘণ্টা আগে
শুক্রবার ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত উপকূলীয় শহর মোকায় হুথি যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এর এক দিন আগে হুথিরা লোহিত সাগরের পুরো উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল।
১ দিন আগে