তৃতীয় কোনো দেশে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নয়: ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
ইব্রাহিম আজিজি। ছবি: সংগৃহীত

তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে স্থানান্তর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার (২৯ মে) রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজি বলেন, ‘ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে চায় না।’

খবরে আরও বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আনুষ্ঠানিক করার পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন এখনো অমীমাংসিত এবং পরবর্তী আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

বিশেষ করে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা প্রায় এক হাজার পাউন্ড ইউরেনিয়ামকে ঘিরেই মূল আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান বহুবার বলেছে, তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছাড়বে না, যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

এদিকে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে সই করবেন কি না, তা এখনো ‘ঠিক হয়নি। তিনি জানান, কয়েকটি ভাষাগত বিষয় নিয়ে এখনো দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তবে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো চূড়ান্ত হয়নি। এর আগে চলতি মাসে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সরাসরি অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধার করতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গত মার্চ মাসে জানায়, ইসফাহান পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে আনার সম্ভাব্য সামরিক পরিকল্পনা পর্যালোচনা করেছিলেন মার্কিন সামরিক কর্মকর্তারা। তাদের মূল্যায়নে বলা হয়, এমন অভিযানে শত শত, এমনকি হাজারও সেনা প্রয়োজন হতে পারে এবং এতে বড় ধরনের হতাহতের ঝুঁকি রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৮ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৯ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে