পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার, ভ্যাটিকানের দায়িত্বে ফ্যারেল

ডেস্ক, রাজনীতি ডটকম
পোপ ফ্রান্সিসের মরদেহ। ছবি: রয়টার্স

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আগামী শনিবার (২৬ এপ্রিল) দিন নির্ধারণ করেছে ভ্যাটিকান। তার অন্ত্যেষ্টিক্রিয়া সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্তভাবে আয়োজন করা হবে।

ভ্যাটিকান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় হবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় তার মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে। জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কফিনটি অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত সেখানেই রাখা হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে পোপ ফ্রান্সিসের মরদেহ সান্তা মার্তা চ্যাপেলে একটি কফিনে রাখা হয়েছে। এখানেই তিনি পোপ হিসাবে তার কর্মজীবনের ১২ বছর বসবাস করেছেন।

Pope Francis Dead Body Photo 22-04-2025 (2)

সান্তা মার্তা চ্যাপেলে পোপ ফ্রান্সিসের মরদেহ। ছবি: রয়টার্স

এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকানের ভারপ্রাপ্ত প্রধান কার্ডিনাল হিসেবে দায়িত্ব নিয়েছেন কেভিন ফ্যারেল। এই দায়িত্বের জন্য ২০১৯ সালেই তাকে মনোনীত করেছিলেন পোপ ফ্রান্সিস।

কার্ডিনাল ফ্যারেলই আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিসের মৃত্যুর সনদে সই করবেন। এরপর তিনিই পোপ ফ্রান্সিসের মরদেহ কফিনে শায়িত করবেন। বুধবার সকালে শোকযাত্রার মাধ্যমে পোপের মরদেহ ডোমাস সান্তা মার্তা চ্যাপেল থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় যখন নিয়ে যাওয়া হবে, সেই শোকযাত্রার নেতৃত্বেও থাকবেন কার্ডিনাল কেভিন ফ্যারেল।

সাধারণত পোপের খুবই ঘনিষ্ঠ হয়ে থাকেন কার্ডিনালরা। বিশ্বব্যাপী সব চার্চ পরিচালনায় তারা পোপকে সহায়তা করেন। এই কার্ডিনালদের মধ্য থেকেই একজনকে পোপ নির্ধারণ করে থাকেন ‘ক্যামেরলেনগো’ হিসেবে। পোপের মৃত্যু বা পদত্যাগের পর নতুন পোপ নির্বাচন ও দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ‘অ্যাপোস্টোলিকা সেডেস ভ্যাকান্স’ নামে পরিচিত সময়ে ‘ক্যামেরলেনগো’ই ভ্যাটিকানের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার সকালে পোপ ফ্রান্সিসের মৃত্যু হলে ভ্যাটিকানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সে খবর সবাইকে জানিয়েছিলেন ফ্যারেল। ওই ঘোষণার মাধ্যমেই তার ‘ক্যামেরলেনগো’ হিসেবে দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় এখন নতুন পোপ পাওয়ার আগ পর্যন্ত তিনিই ভ্যাটিকানের প্রধান হিসেবে থাকবেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতাতেও তাকেই নেতৃত্ব দিতে হবে।

Kevin-Farrel-Acting-Chief-Of-Vatican-22-04-2025

পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর ভ্যাটিকানের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কার্ডিনাল কেভিন ফ্যারেল। ছবি: বিবিসি

ফ্যারেল কি পোপ হতে পারবেন?

১৯৪৭ সালে ডাবলিনে জন্ম নেওয়া কেভিন ফ্যারেল পড়াশোনা করেছেন স্পেনের ইউনিভার্সিটি অব সালামাঙ্কা ও রোমের পন্টিফিক্যাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটিতে। মেক্সিকোর ইউনিভার্সিটি অব মন্টেরেতে চ্যাপলেইন বা ধর্মগুরু হিসেবে কাজ করেছেন তিনি। আবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বেথেসডার একটি প্যারিশেও (গির্জা ও যাজক সংক্রান্ত দেশের বিভাগ বিশেষ) তিনি কাজ করেছেন।

২০০৭ সালে ডালাসের বিশপ হিসেবে নিয়োগ পান ফ্যারেল। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ভ্যাটিকানের প্যাস্টোরালেয়ার বিষয়ক নতুন একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দেন। পাশাপাশি কার্ডিনালের মর্যাদায়ও উন্নীত করেন।

‘ক্যামেরলেনগো’ হিসাবে নির্বাচিত করার চার বছর পর ২০২৩ সালে ফ্যারেলকে ভ্যাটিকান সিটি স্টেটের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ও কমিশন ফর কনফিডেনশিয়াল ম্যাটারসের প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়। প্রশাসনিক এত সব দায়িত্বের পাশাপাশি এখন তার প্রধান দায়িত্ব নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া।

তবে এই পদ থেকেও পোপ নির্বাচিত হওয়ার সুযোগ আছে কেভিন ফ্যারেলের। এর নজির অবশ্য বিরল। এর আগে ইতিহাসে মাত্র দুজন ‘ক্যামেরলেনগো’ পরে পোপ হয়েছেন। তাদের একজন হলেন গিওআচিনো পেচি (পোপ লিও ১৩), যিনি ১৮৭৮ সালে ক্যামেরলেনগো পোপ হয়েছিলেন। দ্বিতীয়জন হন ১৯৩৯ সালে, তার নাম ইউগেনিও পাচেলি (পোপ পায়াস ১২)।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবার পালটা শর্ত ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব সুস্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, এর জবাবে তাদের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া প্রস্তত করা হয়েছে। এই প্রতিক্রিয়ায় ‘১০ দফা’ প্রস্তাব রয়েছে উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে সেগুলোর বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা

১৭ ঘণ্টা আগে

মার্কিন পাইলট উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির পরিকল্পনা: ইরান

খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এই পুরো অভিযান নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। পাইলটের অবস্থানের সঙ্গে মার্কিন বাহিনীর অবতরণের স্থানের মধ্যেকার বিশাল দূরত্বের বিষয়টি সামনে আনলেই বুঝতে পারবেন।

১৯ ঘণ্টা আগে

আইআরজিসির গোয়েন্দাপ্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা।

১ দিন আগে

ইরানের বিশ্ববিদ্যালয়সহ আবাসিক এলাকায় হামলায় নিহত ৩৪, পালটা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টিতে বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ছয়জন, যাদের বয়স ১০ বছরের কম।

১ দিন আগে