ট্রাম্পের জন্য রেখে যাওয়া চিঠিতে বাইডেন কী লিখেছেন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী উত্তরসূরির জন্য হোয়াইট হাউসের রেজোলিউট ডেস্কে একটি চিঠি রেখে যান বিদায়ী প্রেসিডেন্ট। দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যেও চিঠি রেখেছেন জো বাইডেন। কী লিখেছেন সেই চিঠিতে?

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জো বাইডেন তার জন্য একটি ‘ভালো’ চিঠি রেখে গেছেন। তিনি সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় তিনি চিঠিটি খোলেন এবং সেটি জনসমক্ষে প্রকাশ করার বিষয়টি ভাবছেন।

ট্রাম্প জানান, বাইডেন তাকে তার মেয়াদ উপভোগ করার পরামর্শ দিয়েছেন এবং দায়িত্বের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

নতুন প্রেসিডেন্ট বলেন, চিঠিতে লেখা ছিল, ‘নম্বর ৪৭-এর উদ্দেশে।’ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, এটি খুবই ভালো একটি চিঠি ছিল। এটি মূলত অনুপ্রেরণামূলক বার্তা। উপভোগ করো। ভালো কাজ করো। গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ—এই কাজ খুবই গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের শপথ নেওয়া ট্রাম্প জানান, চিঠিটি ‘ইতিবাচক’ হওয়ায় এটি তিনি জনসাধারণকে দেখার সুযোগ দিতে চান।

ওভাল অফিসে একটি অনুষ্ঠানের সময় ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান, বাইডেন তাকে কোনো বার্তা রেখে গেছেন কি না। তখন ট্রাম্প ডেস্কে পাওয়া চিঠিটি ক্যামেরার সামনে তুলে ধরে জানান, তিনি সেটি ব্যক্তিগতভাবে পড়বেন এবং পরে এর বিষয়বস্তু প্রকাশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ডোনাল্ড ট্রাম্প হলেন গ্রোভার ক্লিভল্যান্ডের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি দুই মেয়াদে বিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প ২০২১ সালের জানুয়ারিতে বাইডেনের জন্য একটি চিঠি রেখে গিয়েছিলেন, যা বাইডেন ‘খুব উদার’ হিসেবে বর্ণনা করলেও তা কখনো প্রকাশ করেননি।

চিঠি বিনিময়ের এই প্রথা শুরু হয়েছিল ১৯৮৯ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মাধ্যমে। তিনি তার উত্তরসূরি জর্জ এইচ ডব্লিউ বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন। সেই চিঠিতে টার্কি পরিবেষ্টিত একটি হাতির ছবি ছিল, এবং তাতে লেখা ছিল— ‘টার্কিগুলো যেন তোমাকে হতাশ না করে।’

এরপর থেকেই প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য ব্যক্তিগত বার্তা রেখে যান। এসব বার্তায় থাকে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করার কথা।

সূত্র: রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১০ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১২ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৯ ঘণ্টা আগে