এবার ব্রিকস সদস্যদের ওপর ১০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

এবার ব্রিকস জোটভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই ব্রিকস জোট গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধ ছড়ানোর অভিযোগ তুলে ভারতসহ ব্রিকস জোটের সব সদস্য দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এরই মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে।

'ব্রিকস গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। শুধু ব্রিকস জোটের সদস্য হওয়ার কারণেই সদস্য দেশগুলোকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে,' যোগ করেন ট্রাম্প।

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে ধরলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'যদি কোনো দেশ ব্রিকসের সদস্য হয়, তাহলে তাকে ১০ শতাংশ শুল্ক দিতেই হবে। কারণ ব্রিকস তৈরি হয়েছে ডলারের মান কমিয়ে আমাদের ক্ষতি করার জন্য। তারা যদি এই খেলা খেলতে চায়, তাহলে খেলুক। আমিও খেলতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আর তারা বেশিদিন সদস্য থাকতেও পারবে না। আমি মনে করি, ব্রিকস আমাদের জন্য বড় কোনো হুমকি নয়। তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রা বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। তবে আমরা আমাদের মানদণ্ড হারাবো না। ব্রিকস মূলত ভেঙে পড়েছে, যদিও কিছু দেশ এখনও জোটে ঘুরে বেড়াচ্ছে। শুল্ক আরোপ খুব শিগগিরই কার্যকর হবে।’

একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর ওপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই মার্কিন প্রশাসনের লক্ষ্য।

এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পরপরই নিউইয়র্ক মার্কেটের কপার ফিউচারসের দাম ১০ শতাংশের বেশি বেড়ে যায়।

অন্যদিকে, সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপেরও পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ওষুধের ক্ষেত্রে শুল্কহার ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়ে ট্রাম্প বলেন, ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় এক বছরের সময় দেয়া হবে।

হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চলতি বছরে এরইমধ্যে ১০ হাজার কোটি ডলার শুল্ক আদায় করেছে এবং ২০২৫ সালের মধ্যে সেটি ৩০ হাজার কোটিতে পৌঁছাবে।

এ সময় চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং দেশটির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভবিষ্যৎ হামলা ঠেকাতে দুবাই বিমানবন্দরে মাটির নিচে যাবে জ্বালানি ট্যাংক

নতুন বিমানবন্দরের নকশা প্রণয়নের সময় জ্বালানি ট্যাংক মাটির নিচে রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান গ্রিফিথস। তার ভাষায়, মূল বিষয় হলো হামলার সম্ভাবনা, এর পরিণতি এবং সঠিক মাত্রার ঝুঁকি— এই তিনটি বিষয়কে একসঙ্গে বিবেচনা করা।

৯ ঘণ্টা আগে

আর্কটিকে রুশ সাবমেরিনের নাশকতা ঠেকানোর দাবি ন্যাটোর

ওই ঘটনায় কোনো ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়নি। পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য, রাশিয়া তখন বাস্তবে কোনো ক্যাবল কাটার বদলে একটি নতুন ধরনের নাশকতা প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সেটির মহড়া চালাচ্ছিল। প্রযুক্তিটির ধরন বা এটি কীভাবে কাজ করে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

৯ ঘণ্টা আগে

হরমুজের পর বাব-এল-মান্দেব: মোখা দখলে হুতিরা, চাপে বৈশ্বিক বাণিজ্য

বাব এল-মান্দেব থেকে মোখা প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ইয়েমেনের সরকারি বাহিনীর চারটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, হুতিরা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। একই সময়ে তারা হানিশ দ্বীপপুঞ্জের দিকেও অগ্রসর হয়েছে। অন্যদিকে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী দক্ষিণে ধুবাবের দিকে এগোচ্ছে। ধুবাব বাব এল-মান

১১ ঘণ্টা আগে

মার্কিন ইতিহাসের ভয়াবহতম সেই হামলার দিন ও তারপর কী ঘটেছিল

দিনটি ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার। ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসাথে ছিনতাই করে। তারা বিমানগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য।

১২ ঘণ্টা আগে
Advertisement