ইরানি তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক বাইডেনের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে ইরানের তেল স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন। বাইডেন বলেছেন, মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ঠেকাতে তিনি সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর এএফপির।

তবে বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্প আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে তার নির্বাচনি প্রচারণায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত বলে তার মনোভাব প্রকাশ করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) চমক দেখিয়ে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এসে জো বাইডেন সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে সেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে কিনা তা মনে রাখা দরকার।

জো বাইডেন বলেন, ‘আমি যদি তাদের মতো করে চিন্তা করতাম, তাহলে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলার আগে এর বিকল্প হিসেবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা ভেবে দেখতাম। ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে যোগ দেবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল কী করবে সে বিষয়ে দেশটি এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানান বাইডেন। গত বৃহস্পতিবার বাইডেনের মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে।

যদি দীর্ঘ মেয়াদে তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকে তবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হওয়া ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১২ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৬ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৬ ঘণ্টা আগে