এবার হামাসের দায়েফকে হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯: ৫৪
মোহাম্মদ দায়েফ। ফাইল ছবি

ইরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর এবার সামরিক শাখা আল-ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার এ দাবি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, গত ১৩ জুলাই ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দায়েফ নিহত হন। ওই বিমান হামলায় হামাসের আরেক কমান্ডার রাফা সালামেহের নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েল। তখন বলা হয়েছিল, মোহাম্মদ দায়েফ নিহত হয়েছেন কি না তা যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে, গতকাল বুধবার ইরানের রাজধানী তেহরানে এক হামলায় ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের শিকার হন। তার ঠিক এক দিন পর সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দায়েফের নিহত হওয়ার দাবি করল ইসরায়েল।

মোহাম্মদ দায়েফের হামাস-সংশ্লিষ্টতার শুরু হয় তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে। তিনি যখন ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় পড়ালেখা করছিলেন, তখন তিনি মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত হন। পরে তিনি সক্রিয়ভাবে হামাসে যোগ দেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২১ ঘণ্টা আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২১ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১ দিন আগে