ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালিতে ‘নৌ যান চলাচলে বাধা তৈরি’র অভিযোগ তুলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো। ইইউয়ের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজা কালাস বলেন, শান্তি আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কাজা কালাস আরও বলেন, এর জবাবে হরমুজ প্রণালিতে নৌ যান চলাচলে বাধা তৈরির জন্য ব্রাসেলসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো আজ ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নৌ চলাচলের ওপর বাধা দেওয়ার সঙ্গে যুক্ত সব ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউয়ের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার এই নীতি প্রয়োগ করলো বলেও উল্লেখ করেছেন কাজা কালাস।

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর ফলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম হ্রাস পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন অর্থমন্ত্রী।
৯ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে
৯ ঘণ্টা আগে
২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।
১৮ ঘণ্টা আগে