ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ ও অকার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, এ হামলার জন্য ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। আমরা ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে কথা বলব। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।
‘এ হামলার প্রতিক্রিয়া কেমন হতে পারে’ এমন প্রশ্নের জবাবে সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।
সুলিভান বলেন, আজ রাতের হামলায় ইরান ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে সিচুয়েশন রুম থেকে হামলা পর্যবেক্ষণ করেন।
সুলিভান আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনও হামলার ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, হামলা পশ্চিম তীরের জেরিকো শহরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি। এমন একটি পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছি যে, এ হামলায় ইসরায়েলের কেউ নিহত হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
৫ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৬ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৬ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৭ ঘণ্টা আগে