ইসরায়েলকে সতর্ক করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল-এর কাছাকাছি এলাকায় ইসরায়েল আবারও বিমান হামলা চালিয়েছে। এই পদক্ষেপকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের 'সুস্পষ্ট লঙ্ঘন' হিসেবে অভিহিত করে কঠোর সতর্কতা জারি করেছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ লেবাননে ইউনিফিল শান্তিরক্ষীরা তাদের আওতাভুক্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলার একটি সিরিজ পর্যবেক্ষণ করেছেন।

তিনি বলেন, এই ঘটনা এমন সময়ে ঘটল যখন লেবাননের সশস্ত্র বাহিনী দক্ষিণ লেবাননে অননুমোদিত অস্ত্র এবং অবকাঠামো নিয়ন্ত্রণের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের বিদ্যমান যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানাই।

ডুজারিক বলেন, বৃহস্পতিবার লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিনত জবেইল এলাকার কাছে তিনটি মপেডে করে ছয়জন ব্যক্তি টহলরত জাতিসংঘের শান্তিরক্ষদের গাড়ির পেছনে প্রায় তিনটি গুলি ছোড়ে। শান্তিরক্ষীদের ওপর আক্রমণ অগ্রহণযোগ্য এবং ১৭০১ প্রস্তাবের গুরুতর লঙ্ঘন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। একইসঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের সমর্থন প্রত্যাশা করেন তিনি।

২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ইসরাইল বারবার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। এগুলোকে তারা কৌশলগত মনে করে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আউন ‘ইসরাইলি পক্ষকে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও সেনা প্রত্যাহারে চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং প্রতিনিধিদলের কাছ থেকে চাপ প্রয়োগের আশা প্রকাশ করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবারের এই হামলায় ইরানের সামরিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ড্রোন সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আচরণ না শুধরালে দেশটিকে আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

১৭ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।

১৭ ঘণ্টা আগে

সব ‘তুরুপের তাস’ হাতে, জয় হবে যুক্তরাষ্ট্রেরই: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ

১ দিন আগে

ইউরোপে একের পর এক দেশে ভাঙছে তাপমাত্রার রেকর্ড, জার্মানি-ইতালিতে চরম সতর্কতা

ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর

১ দিন আগে