গাজায় নিহতরে সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে, অনাহারে মৃত্যু ৩৪৬

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ইসরায়েলের চলমান হামলায় অন্তত ৬৩ হাজার ৫৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৬০ জন।

গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৯ জন, যাদের মধ্যে ৩ শিশু রয়েছে। এতে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৮ জনে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃতদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে। আহত হয়েছেন আরও ৪০৪ জন। এতে করে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৬০ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, “অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু মানবিক সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৩৯ জনের বেশি। এর ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জনে। আহত হয়েছেন ১৬ হাজার ৮৩৯ জনেরও বেশি।

২ মার্চ থেকে গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ২৪ লাখ মানুষের এ ভূখণ্ড ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে।

জাতিসংঘের সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন ইতোমধ্যেই উত্তর গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে এবং আশঙ্কা করছে যে আগামী সেপ্টেম্বরের শেষে এর বিস্তার আরও দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়বে।

১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনারা গাজায় ফের হামলা শুরু করেছে। তখন থেকে এ পর্যন্ত ১১ হাজার ৪২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৮ হাজার ৬১৯ জন। এতে ভেঙে গেছে চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি।

গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

একই সঙ্গে গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

১০ ঘণ্টা আগে

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

১১ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

১১ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

১১ ঘণ্টা আগে