ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ রদ্রিগেজের, মাদুরোর ছেলের সমর্থন

ডেস্ক, রাজনীতি ডটকম
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডেলসি রদ্রিগেজ। ছবি: ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দপ্তর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তুলে নিয়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাদুরোর ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলায় ঘটে যাওয়া ঘটনাকে তিনি ‘অপহরণ’ বলে অভিহিত করেছেন। শপথের পর মাদুরোর ছেলে তার প্রতি ‘নিঃশর্ত সমর্থন’ জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিকোলাস মাদুরোকে যখন ফেডারেল আদালতের মুখোমুখি করা হয়, প্রায় কাছাকাছি সময়েই ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত হয় রদ্রিগেজের শপথ অনুষ্ঠান। ৫৬ বছর বয়সী রদ্রিগেজ ২০১৮ সাল থেকে নিকোলাস মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভেনেজুয়েলার পার্লামেন্টের অধিবেশনে শপথ গ্রহণের শুরুতেই যুক্তরাষ্ট্রের হেফাজত থেকে মাদুরোর মুক্তির দাবি তোলা হয়। শপথের পর রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের অভিযানে স্বামী-স্ত্রী নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনাকে তিনি ‘অপহরণ’ হিসেবে দেখছেন।

অন্তর্বর্তী প্রেসিডেন্টের শপথের সময় ভেনেজুয়েলা সংসদের বাইরে নিকোলাস মাদুরোর সমর্থনে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী প্রেসিডেন্টের শপথের সময় ভেনেজুয়েলা সংসদের বাইরে নিকোলাস মাদুরোর সমর্থনে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠান চলাকালে মাদুরো, তার স্ত্রী ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজের প্রতি সংহতি জানাতে কারাকাসের ফেডারেল লেজিসলেটিভ প্যালেসের বাইরে হাজারও ভেনেজুয়েলান জড়ো হন। তারা মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে স্লোগান দেন।

মন্ত্রিসভার এক বৈঠকে রদ্রিগেজ বলেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমিত সহযোগিতায় যেতে প্রস্তুত। আমরা আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে যৌথ উন্নয়নকে সামনে রেখে সহযোগিতার একটি এজেন্ডায় যুক্তরাষ্ট্র সরকারকে আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

শপথ নেওয়ার পর জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে রদ্রিগেজ বলেন, তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন ‘ব্যথা নিয়ে’। কারণ দেশের মানুষ ‘অবৈধ সামরিক আগ্রাসনের’ শিকার হয়েছে।

রদ্রিগেজ প্রতিশ্রুতি দেন, দেশের শান্তি বজায় রাখা হবে। তিনি বলেন, আমাদের জনগণের আধ্যাত্মিক প্রশান্তি, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।

অধিবেশনে বক্তব্য দেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। তিনি তার মা-বাবার প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা নিশ্চয় ফিরে আসবেনর। এ সময় তিনি ডেলসি রদ্রিগেজের প্রতিও তার ‘নিঃশর্ত সমর্থন’ ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে আলোচনার মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।

১৮ ঘণ্টা আগে

এ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপছে কলম্বিয়া, নিহত বেড়ে ১৩২

কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি একবিংশ শতাব্দীতে এটিই কলম্বিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

২০ ঘণ্টা আগে

৭.৪ মাত্রার ভূমিকম্পে তছনছ কলম্বিয়ায় নিহত ১১১, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

রিসারালদার প্রধান শহর পেরেইরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে শহরটিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভাগের অন্যান্য এলাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে পেরেইরার একাধিক হাসপাতালও চাপের মুখে পড়ে।

১ দিন আগে

পরমাণু চুক্তির আশায় ‘গুঁড়ে বালি’, ইরান যুদ্ধের সমাপ্তি হরমুজের দরজায়?

ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে

১ দিন আগে