যুক্তরাষ্ট্রের মিশিগান গির্জায় বন্দুক হামলায় নিহত ৪,আহত ৮

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রার্থনা চলাকালীন গাড়িসহ গির্জায় ঢুকে গুলি ও আগুন ধরিয়ে দেয় এক বন্দুকধারী। এই হামলায় অন্তত চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে থমাস জ্যাকব সানফোর্ড (৪০) নামে হামলাকারী নিহত হন। ঘটনার তদন্ত করছে এফবিআই। খবর সিএনএন

গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থনা চলাকালীন গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে দেন একজন বন্দুকধারী। এসময় ওই ব্যক্তি গুলি চালান ও ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগা ভবনে আরও হতাহত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক মিশিগানের একটি শহরতলি।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর সঙ্গে সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের গুলি বিনিময় হয়। গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে থমাস জ্যাকব সানফোর্ড নামে শনাক্ত করেছেন তদন্তকারীরা। ৪০ বছর বয়সী ওই বন্দুকধারী পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা।

এ হামলার ঘটনা তদন্তের নেতৃত্ব দিচ্ছে এফবিআই। এ নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সংস্থাটির কর্মকর্তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লুহানস্ক পুরোপুরি দখলের দাবি রাশিয়ার, মন্তব্য নেই ইউক্রেনের

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট সামরিক গ্রুপিংয়ের ইউনিটগুলো লুহানস্কের ‘মুক্তি’ সম্পন্ন করেছে। ইউক্রেনের এ অঞ্চলটিকে লুহানস্ক পিপলস রিপাবলিক হিসেবে অভিহিত করে থাকে।

৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রকে কি ন্যাটো থেকে বের করে নিতে পারেন ট্রাম্প?

৫ ঘণ্টা আগে

ইরানে মার্কিন অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্প

ট্রাম্প বলেন, “আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন জয় যা কিছু মানুষ কখনো দেখেননি।”

৬ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি যুদ্ধবিরতির অনুরোধ পেয়েছেন, অস্বীকার ইরানের

বুধবার (১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। পরে ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারকেন্দ্র আইআরআইবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যের বরাতে ট্রাম্পের দাবির বিপরীত তথ্য জানায়।

১৬ ঘণ্টা আগে